নাটোরে নজরুল সাহিত্য ও সাংস্কৃতিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
নজরুল বর্ষ উপলক্ষে নাটোরে নজরুল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। এছাড়া বিজয়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
জেলা প্রশাসক বলেন, কাজী নজরুলের কবিতা ও সংগীত আমাদের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রেরণা যুগিয়েছে। তাঁর কালজয়ী সাহিত্যকর্ম এখনো আমাদের অনুপ্রাণিত করে যাচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. খসরু আলম আলোচনায় অংশগ্রহণ করেন, রাণী ভবানী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. এনামুল হক।