বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ নভেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ নভেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার (রাফাব) সদস্যবৃন্দ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে ফল ব্যবসায়ীবৃন্দ নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণসহ নগরীর চলমান উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে রাসিক প্রশাসকের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।


এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ফল ব্যবসার উন্নয়ন ও বিকাশে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সহযোগিতা কামনা করেন। সে প্রেক্ষিতে ফল ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।


সাক্ষাৎকালে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার (রাফাব) সভাপতি মোঃ ইলিয়াস বেপারী, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল এবং সদস্য মোঃ খাজা মাইনুদ্দিন, মোঃ সোহেল রানা সোহেল ও মোঃ কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।