বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামাইরহাট প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামাইরহাট প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:২১ অপরাহ্ন
ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষে ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাল্টি ইস্টেক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বুধবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় আমইতাড়া টু ব্রোজ চাইনিজ হোটেল এন্ড রেষ্টুরেন্টে সভাটির আয়োজন করে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির ধামইরহাট উপজেলার কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজির উপদেষ্টা ধামইরহাট পৌর সভার সাবেক প্রশাসক ও ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার  রহমান চৌধুরী চপল।


ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ সহিদুর রহমান সরকার, ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পিএফজির অ্যাম্বাসেডর ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, ধামইরহাট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ধামইরহাট উপজেলা কমিটির আহবায়ক দেবলাল টুডু, ওয়াইপিএজি’র সদস্য ও ধামইরহাট উপজেলা গণছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ কামাল ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ নওগাঁ জেলার কো-অর্ডিনেটর মোঃ গিয়াস উদ্দিন।