নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ১৮তম সভা অনুষ্ঠিত
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। এসময় একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ আজিবার রহমান ।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউনিভার্সিটির ১৮তম একাডেমিক কাউন্সিলের সভা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান । এ সময় একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গবেষণা, জ্ঞানচর্চা ও সৃজনশীল একাডেমিক কার্যক্রমের প্রসারে এই জার্নাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মানের এই জার্নালটির প্রিন্ট এবং অনলাইন সংস্করণ রয়েছে। দেশি-বিদেশি গবেষকগণের প্রবন্ধে সমৃদ্ধ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নাল।