কলেজিয়েট স্কুলের ২০০ বছর উদযাপনে জরুরি সভা শুক্রবার
রাজশাহী কলেজিয়েট স্কুলের গৌরবময় ২০০ বছর পূর্তি (১৮২৮-২০২৮) উদযাপন উপলক্ষে জরুরি সভা আহ্বান করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যালয়ের ১০০৭ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
২০০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক রেজাউল করিম রাজু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিদ্যালয়ের সব প্রাক্তন শিক্ষার্থীকে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।