জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩
জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈঠাখালী এলাকার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার সকালে জামালপুর শহরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। জামালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন যাত্রী মারা যান।
তথ্যসূত্র: রাইজিংবিডি