সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাটোরের সিংড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, সিংড়া পৌর বিএনপি’র আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য।