শনিবার, নভেম্বর ০৭, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ নভেম্বর ২০২৬ ০২:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ নভেম্বর ২০২৬ ০২:০৭ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে  রাজশাহীতে আলোচনা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।


বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ প্রমুখ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।