বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য
১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার বিপ্লবের লক্ষ্য ও প্রেরণা বুকে ধারণ করে আমাদের এখন জাতীয় সংহতি প্রতিষ্ঠা, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত ¡রক্ষা এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শনিবার (৭ নভেম্বর) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যলয়ে (রামেবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক একথা বলেন।
সকালে অনুষ্ঠানের শুরুতে রামেবি প্রশাসন ভবনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক ও কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডা. মো. শাহআলম, পরিচালক (অর্থ ও হিসাব) নাজিম উদ্দীন আহম্মদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্তদায়িত্ব) ডা. মো. আব্দুল ওয়াদুদ, সহকারী রেজিস্ট্রার ডা. মো. সিরাজুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক অধ্যাপক ডা.মো.মনির-উল-ইসলাম এবং সহকারী পরিচালক অর্থ ও হিসাব (অ.দা.) খাইরুল আলম সহ রামেবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।পতাকা উত্তোলনেরপর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসরডা. মোহা. জাওয়াদুল ক।অনুষ্ঠান শেষে জাতির ঐক্য-সংহতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের কল্যাণ এবং বিভিন্ন জাতীয় আন্দোলন-সংগ্রামের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।