শনিবার, আগস্ট ২২, ২০২৬

জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে পত্নীতলায় সাংবাদিক সম্মেলন

WP Import ০২ নভেম্বর ২০২৫ ০১:০০ অপরাহ্ন
WP Import ০২ নভেম্বর ২০২৫ ০১:০০ অপরাহ্ন
জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে পত্নীতলায় সাংবাদিক সম্মেলন
জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে পত্নীতলায় সাংবাদিক সম্মেলন


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় ১ নং পত্নীতলা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে প্রায় ৪০ বৎসরের জমি-জমা সংক্রান্ত জেরে বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত অপপ্রচার চালানোর অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে পত্নীতলা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আয়োজিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পত্নীতলা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পত্নীতলা উপজেলার ১নং পত্নীতলা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে দীর্ঘ ৪০ বছরের জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একপক্ষ মিথ্যা মামলাসহ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এবং জামায়াত-শিবিরকে সম্পৃক্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি।
তিনি আরও বলেন, সম্প্রতি কিছু পক্ষ প্রশাসন ও স্থানীয় মহলের কাছে ভুল তথ্য প্রদান করে জামায়াত ও শিবিরের নাম জড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এটি একটি জমি সংক্রান্ত বিরোধ, এর সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

আতাউর রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জামায়াত-শিবিরের নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

পরিশেষে তিনি বলেন, জামায়াত-শিবির সম্পর্কে যেসব অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রচার করা হচ্ছে, তার প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে ন্যায়সংগত তদন্তের অনুরোধ করছি।
সাংবাদিক সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়ন জামায়াতের আমীর হারুনুর রশিদ, জামায়াত নেতা আখতার ফারুকসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।