শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার

WP Import ০১ নভেম্বর ২০২৫ ১২:০৪ অপরাহ্ন
WP Import ০১ নভেম্বর ২০২৫ ১২:০৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপরাজারামপুর গ্রাম হতে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হলো- চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার দক্ষিণ সাকোপাড়ার নুজরুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩৪) এবং একই থানার দেগপাড়ার মোজাম্মেল হকের ছেলে জসিম উদ্দিন (৪০)। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর উপরাজারামপুর গ্রামস্থ জনৈক জেসমিন আক্তারের বসতবািড়র ভিতর তল্লাশী করে ধৃত আসামী জুয়েল এর ভাড়া ফ্লাটের দক্ষিণ পাশের রুমের বেলকনির গ্রিলের বাইরের সানসেটের উপর হতে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসাঢকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।