শনিবার, আগস্ট ২২, ২০২৬

লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ

WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১১:৪১ অপরাহ্ন
WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১১:৪১ অপরাহ্ন
লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ
লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ

শিবগঞ্জ প্রতিনিধি:


লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল থেকে রাত অবধি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বসেছিলে লালন ভক্তদের মিলন মেলা। চাঁপাই বাউল ভক্তকুল প্রতিবছরের মত এবারও এ আয়োজন করেছিলো।

লালনের অমর বানী পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন, সাধু শাজাহান চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন, চাঁপাই বাউল ভক্তকুলের সাধারণ সম্পাদক কাউসার রিপন।
আলোচনা পর্বে, লালনের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন, আদিনা ফজলুল হক কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম তরু, গম্ভীরা শিল্পী মাহবুবুর রহমান.সুফি তানভীর আহম্মেদ সজিব, কবি আনিফ রুবেদ, বাউল আলাল শাহ, সাধু সাদিকুল চিশতীসহ অনান্যরা।
আলোচনার মাঝে লালনের গান পরিবেশন করেন চাঁপাই বাউল ভক্তকুলের শিল্পীরা। এ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার সাধু ও লালন ভক্তরা অংশ নেন।