বদলগাছীতে আদিবাসী মেয়েদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে এ্যাকশন এন্ড মোবিলাইজেশন ফর এ্যান ইনক্লুসিভ ইকোনোমি (ফেম) প্রকল্পের আওতায় উপকারভোগী ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মেয়েদেরে মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। বেসরকারী উন্নয়নমুলক সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট এর আয়োজনে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি এর অর্থায়নে ঢাকা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, মথুরাপুর ইউপি সদস্য পরিমর চন্দ্র, প্রকল্প সমন্বয়কারী রেহেনা পারভীন, জসিম উদ্দীন, মো, সুরতান আরেফীন, শামীমা আকতার, অনিক কুমার ঘোষ, প্রতিমা পাহান। অনুষ্টানে ৫ জন ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মেয়েদের মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।