ঈশ^রদীতে নেসকো কার্যালয়ে ভাঙচুর ও নির্বাহী প্রকৌশলীকে হেনস্তার প্রতিবাদে প্রতিবাদসভা ও মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীর নেসকো কার্যালয়ে হামলা ভাংচুর ও নির্বাহী প্রকৌশলীকে কর্মরত অবস্থায় হেনস্তা করার অভিযোগ করেছেন নেসকো’র কর্মকর্তা-কর্মচারিরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নেসকো কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও সড়কে মানববন্ধন করেছেন নেসকো’র কর্মকর্তা-কর্মচারিরা।
এ সময় কর্মকর্তা-কর্মচারিরা বক্তব্যে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভাংচুর ও নির্বাহী প্রকৌশলীকে হেনস্তাকারীদের গ্রেপ্তার করা না হলে উত্তরাঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দেওয়া হবে। প্রতিবাদ স্বরুপ গতকাল বৃহস্পতিবার ঈশ^রদী নেসকোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা কার্যালয়ের বাইরে মাঠ পর্যায়ে কেউ কাজে যাননি বলে জানান।
মানববন্ধনে দাঁড়িয়ে এ সময় বক্তব্য দেন নেসকো ঈশ^রদী কার্যালয়ের উপসহকারি প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, মিটার পাঠক মো. নজরুল ইসলাম, মো. হারুন-অর রশিদ, লাইন ম্যান মো. জামিল হোসেন, মো. নজরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, গাড়িচালক মো. জামানুর আজম চেলা প্রমুখ।
প্রসঙ্গত: বুধবার দুপুরে ঈশ^রদীতে প্রিপেইড মিটার স্থাপন বিরোধী আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন অতি উৎসাহী ব্যক্তি নেসকো কার্যালয়ে এসে জানালার কাঁচ ভাংচুর ও নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে হেনস্তা করেন বলে অভিযোগ করা হয়।