শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাউয়েটের ১৯তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
বাউয়েটের ১৯তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত
বাউয়েটের ১৯তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৯তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা বুধবার (২৯ অক্টোবর) সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সামার-২০২৪ এবং ফল-২০২৪ সেমিস্টারে অধ্যায়নরত দরিদ্র অথচ মেধাবী, সহোদর, সেনা সদস্যদের সন্তান, এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫৩ লক্ষ টাকার অধিক মেধাবৃত্তি এবং ওয়েভার প্রদানের জন্য সুপারিশ করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, আইন ও বিচার বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, এরিয়া সদর দপ্তর বগুড়ার প্রতিনিধি কাদিরাবাদ সেনানিবাসের এসএসও মেজর ইভানা সালভিন, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাছুদার রহমান উক্ত সভার মেম্বার সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন।