চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবির অভিজানে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বুধবার বিকালে জেলার ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত থেকে এসব মদগুলো উদ্ধার করা হয়। তবে মদ চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায় নি।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, বেলা ৩ টার দিকে সীমান্ত পিলার ১৯৭/৩-এস থেকে বাংলাদেশের ৪০০ গজ অভ্যন্তরে একটি ধানখেতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় ব্ল্যাক হান্ট ব্র্যান্ডের ৯৩ বোতল মদ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যদের সজাগ ও তৎপর থাকার নির্দেশ দেয়া হয়েছে । চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রমও আরও বৃদ্ধি করা হয়েছে।