শনিবার, আগস্ট ২২, ২০২৬

পাহাড়পুর বৌদ্ধবিহার অত্যাধুনিক সংযোগ সড়ক নির্মাণে জমি হস্তান্তর করলেন জেলা প্রশাসক

WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন
WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন
পাহাড়পুর বৌদ্ধবিহার অত্যাধুনিক সংযোগ সড়ক নির্মাণে জমি হস্তান্তর করলেন জেলা প্রশাসক
পাহাড়পুর বৌদ্ধবিহার অত্যাধুনিক সংযোগ সড়ক নির্মাণে জমি হস্তান্তর করলেন জেলা প্রশাসক


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার অত্যাধুনিক সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগকে জমি হস্তান্তর করলেন জেলা প্রশাসক। মঙ্গলবার সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে পাহাড়পুর গোয়াল ভিটা মোড়ে মাটিতে দাগ কেটে জায়গা বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্টান স্থলে কৃষকরা অভযোগ করলেন আমাদের জমি অধিগ্রহনের টাকা এখনো বুঝিয়ে দেওয়া হয়নি।

নির্মান কাজ শুরুর পূর্বে কৃষকরা তাদের জমির মূল্য বুঝিয়ে দেওয়ার দাবী জানান। পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ জানায় বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর। বিহারে যেতে হলে পাহাড়পুর বাজার মোড় থেকে বিহার পর্যন্ত আঁকা বাঁকা সরু সংযোগ পথে পথচরীসহ দর্শনাথীরা যে দুর্ভোগের শিকার হয়। আধুনিক সড়ক নির্মান কাজ শেষ হলে যোগাযোগে বিহারের সঙ্গে এক ভিন্নমাত্রা যোগ হবে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলম মামুন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক এর নিকট জমির অধিগ্রহণের কাগজপ্রত্র তুলে দেন। এ সময় নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন পাহাড়পুর একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। যোগাযোগের কোন ভালো ব্যবস্থা নেই। একটি আঁকা বাঁকা নাড়ু পথ রয়েছে। দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। অত্যাধুনিক এই সড়ক নির্মান হলে দুর্ভেগ থাকবে না।

নির্মান হবে বিহার হইতে ৫৫০ মিটার দৈর্ঘ ও ৩৫ ফুট প্রস্ত আধুনিক এই সড়কের পাশে থাকবে লেক, গোয়াল ভিটা মোড়ে হবে গোলচত্ত্বর, পাহাড়পুরের আদলে সড়কের দুপাশে নির্মান হবে দৃষ্টি নন্দন ফুটপাত, দুপাশে সোলার লাইটিং ব্যবস্থা, মক্ত মঞ্চ, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিং, পাবলিক বিশ্রামাগার নির্মান হবে। সড়ক নির্মানের ফলে শুধু এই এলাকা , জেলা বা দেশ নয় সারা বিশ্ব থেকে আসা দর্শনার্থী ব পর্যটকরা এর সুফল পাবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপসহকারী বিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী, কাষ্টোডিয়ান ফজলুল করিম আর্জু।
কাষ্টোডিয়ান ফজলুল করিম আর্জু জানান সড়ক নির্মান হলে এই এলাকার চিত্র পাল্টে যাবে সড়কের দুপাশে গড়ে উঠবে দোকানপাট, ব্যবসা ব্যণিজ্য। এলাকার উন্নয়ন ঘটবে।