শনিবার, আগস্ট ২২, ২০২৬

পোরশায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০১:৩২ অপরাহ্ন
WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০১:৩২ অপরাহ্ন
পোরশায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পোরশায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশা উপজেলার একটি খাল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধার আগে উপজেলার ছাওড় ইউনিয়নের পারিলা গ্রামের একটি খাল থেকে ঐ অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, স্থানীয় কৃষকরা খালে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সন্ধায় আমরা লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।