শনিবার, আগস্ট ২২, ২০২৬

আত্রাইয়ে ৩৯ মাদ্রাসা পেলো সৌদি আরবের কোরবানির গোস্ত

WP Import ২৯ অক্টোবর ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন
WP Import ২৯ অক্টোবর ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন
আত্রাইয়ে ৩৯ মাদ্রাসা পেলো সৌদি আরবের কোরবানির গোস্ত
আত্রাইয়ে ৩৯ মাদ্রাসা পেলো সৌদি আরবের কোরবানির গোস্ত


তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে ৩৯ মাদ্রাসা পেলো সৌদি আরবের প্রেরিত কোরবানির গোস্ত। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধা সোয়া সাতটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মাদ্রাসা প্রধানের হাতে গোস্তের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক। তিনি বলেন, সকল ইউনিয়ন চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন অফিসারের মতামতের

ভিত্তিতে মাদ্রাসাগুলোর দেওয়া তালিকা অনুযায়ী ১২শো শিক্ষার্থীকে অনুপাতিক হারে কোরবানি (দুম্বার) গোস্ত সমবণ্টন করে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের দেওয়ার পর সামান্ন কয়েক প্যাকেট অবশিষ্ট থাকলে সেগুলো গরিব দোস্তদের দেওয়ার জন্য তৎক্ষণাত ইউনিয়ন চেয়ারম্যানদের মাঝে বন্টন করা হয়। গোস্ত বন্টনে যাতে কোন প্রকার অনিয়ম না হয় সেজন্য জনসম্মুখে গাড়ি থেকে নামিয়ে সাথে সাথে সেগুলো বন্টন করা হয়।

অফিস সূত্রে জানা যায়, রাজকীয় সৌদি সরকার কর্তৃক এবার ২২ কাটুন কোরবানীর (দুম্বার) গোস্ত এ উপজেলার নামে বরাদ্দ হয়।
কোরবানির (দুম্বার) গোস্ত বিতরণ কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(পিআইও) আব্দুল হান্নান, আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম, সাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেন, হাটকালুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আফজাল হোসেন, বিভিন্ন মিডিয়ার সংবাদকমী, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পিআইও অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেনসহ অন্যান্য অফিসস্টাফ উপস্থিত ছিলেন।