শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৯:০৫ অপরাহ্ন
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৯:০৫ অপরাহ্ন
বদলগাছীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
বদলগাছীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় চারমাথার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় চারমাথার মোড়ে গিয়ে শেষ হয়। উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী সংসদ নির্বাচন নওগাঁ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী (টিপু), উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভানেত্রী শাম্মী আকতার, সাবেক জেলা পরিষদের সদস্য জহুরুল হক, চেয়ারম্যান সাইদুল ইসলাম কেটু, আঃ রাজ্জাক, রবিউল ইসলাম, রেজাউন নবী স্যান্ডু, নান্নু রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম (পিন্টু), বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আকতার সহ উপজেলার ৮ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি/সম্পাদক বৃন্দ।