শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে ২০ আদিবাসী পরিবারকে ছাগল ও ঘর তৈরির উপকরণ প্রদান

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে অনগ্রসর ২০ আদিবাসী পরিবারকে বিনামুল্য ২টি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ও ছাগলের ঘর তৈরির উপকরণ হিসেবে টিন এবং সিমেন্টের খুঁটি প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে এসব প্রদান করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফারুক হোসেন।