শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে ৬ হাজার ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, অড়হড়, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি, চীনা বাদাম বীজসহ ২৮ মেট্রিক টন বীজ ও ১২০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এই সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল মমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) সেহাব উদ্দিন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান।