পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে রাতে ডিউটি ফাঁকির অভিযোগ, বেকায়দায় পড়ে রোগি ও স্বজনরা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের ডিউটিতে ফাঁকির অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এতে হাসপাতালে ভর্তিকৃত রোগী ও অভিভাবকরা পড়েন বেকায়দায়। এমন ঘটনাটি মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভিডিও রিপোর্ট ছড়িয়ে পড়লে নানা রকম সমালোচনার ঝড় শুরু হয়।
গত সোমবার দিবাগত রাতে হাসপাতালের ওয়ার্ডে এমন পরিস্থিতির সৃষ্টি হলে ভুক্তভোগী রোগিদের অভিভাবকরা হাসপাতালের নার্স ও জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ্-উল আলম নাই।
এ বিষয়ে অভিযুক্ত ডা. মেজবাহ উল আলম আলম বলেন, ‘আমি নিজেই অসুস্থতাবোধ করায় ঘুমে অচেতন হয়ে পড়ি। অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের স্টাফ বা নার্সরা কেউ আমাকে জানাননি।
তিনি আরও জানান, ‘চিকিৎসক সঙ্কট থাকায় টানা ২৪ ঘণ্টা ডিউটি করতে হয়। শরীরে ক্লান্তিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি।’