শনিবার, আগস্ট ২২, ২০২৬

এমপি প্রার্থী হতে এনসিপি থেকে পদত্যাগ

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন
এমপি প্রার্থী হতে এনসিপি থেকে পদত্যাগ
এমপি প্রার্থী হতে এনসিপি থেকে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:


জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন এক সদস্য। তার নাম পরিমল চন্দ্র ওঁরাও। তিনি মহানগর সমন্বয় কমিটিতে সদস্য পদে ছিলেন।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী তার পদত্যাগপত্রটি পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
পরিমল চন্দ্র ওঁরাও পদত্যাগপত্রে লিখেছেন, সম্প্রতি ব্যক্তিগত জীবনে কিছু নতুন দায়িত্ব ও উদ্যোগের কারণে আমার সময় ও মনোযোগ সম্পূর্ণভাবে সেদিকে দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে দলের কাজের প্রতি আগের মতো সম্পূর্ণভাবে মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না, যা দলের প্রতি অন্যায় হবে বলে মনে করি।’

পরিমল চন্দ্র ওঁরাও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য। নওগাঁর মহাদেবপুর উপজেলায় তাঁর বাড়ি। তবে তিনি রাজশাহীতে থাকতেন। তিনি এখন নওগাঁয় রাজনীতি করতে চান।
পরিমল চন্দ্র ওঁরাও বলেন, আমি নওগাঁ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। তাই এনসিপি থেকে পদত্যাগ করেছি। আমি এনসিপিতে থাকব না।