শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঢাকাগামী ট্রেন স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন

WP Import ২৬ অক্টোবর ২০২৫ ০২:২৪ অপরাহ্ন
WP Import ২৬ অক্টোবর ২০২৫ ০২:২৪ অপরাহ্ন
ঢাকাগামী ট্রেন স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন
ঢাকাগামী ট্রেন স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন


তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেন স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আহসানগঞ্জ স্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনের কাছে আসলে শতশত জনতা রেল লাইনে নেমে পড়ায় গাড়ির পরিচালক ট্রেনটি থামাতে বাধ্য হন।

জানা যায়, নওগাঁ জেলার একমাত্র ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশনটি দিয়ে আত্রাই উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলা, নাটোর জেলার সিংড়া ও মাধনগর উপজেলা এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মানুষ এ স্টেশন হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যাতায়াত করে থাকেন।

উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, চিলাহাটি, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী সকল ট্রেন এ স্টেশনের উপর দিয়ে চলাচল করলেও শুধুমাত্র দ্রুতযান এক্সপ্রেস ও নীল সাগর ছাড়া আর কোন ট্রেনের স্টপেজ এখানে নাই। অথচ পার্শ্ববর্তী সান্তাহার ও নাটোর স্টেশনের রাজস্ব আদায়ের চেয়ে আহসানগঞ্জ স্টেশনের রাজস্ব আদায় অনেক বেশি।

মানববন্ধনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম বলেন, আমি ঢাকাগামী সকল স্টেন স্টপেজ এবং স্টেশনের আধুনিকায়ন চেয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং ঢাকায় ডিজি বরাবর আবেদন দিয়েছি। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের মধ্যে আহসানগঞ্জ স্টেশনে রাজস্ব আদায় বেশি হওয়া সত্ত্বেও স্টেশনটিতে ঢাকাগামী মাত্র ২টি ট্রেন দাঁড়ায়।

আমরা আত্রাই-রাণীনগরবাসী এ বৈষম্য আর সহ্য করতে পারছি না। আজ আমরা শুধুমাত্র চিলাহাটি ট্রেনটির যাত্রা বিরতি করালাম। অতিদ্রুত সময়ের মধ্যে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনসহ অন্যান্য ট্রেনের স্টপেজ না দিলে আগামী দিনে উপজেলাবাসীকে সাথে নিয়ে ঢাকাগামী সকল ট্রেন থামানো হবে।
মানববন্ধন অনুষ্ঠানে উপজেলার সর্ব স্তরের শতশত মানুষ উপস্থিত ছিলেন।