শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছীতে ডাব চুরি করতে এসে গাছ থেকে পড়ে এক জনের মৃত্যু

WP Import ২৬ অক্টোবর ২০২৫ ০২:১৮ অপরাহ্ন
WP Import ২৬ অক্টোবর ২০২৫ ০২:১৮ অপরাহ্ন

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে চুরি করে ডাব পাড়তে এসে গাছ থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেেেছ শনিবার দিবাগত রাতে উপজেলার ভান্ডারপুর আক্কেলপুর মন্ডলপাড়ায় আবু মূসার পুকুরপাড়ে ডাব গাছের নিচে। স্থানীয় লোকজন জানায়, ভোরে খেতের লাউ কাটতে যাচ্ছিল ওই গ্রামের জাকির হোসেন ও তার স্ত্রী। মূসার পুকুরপাড়ে আসার পর সামনে একটি ডাব পড়ে থাকতে দেখতে পায়।

ডাক গাছের দিকে চোখ পড়তেই দেখতে যায় গাছের নিচে পুকুর পাড়ে উপুর হয়ে পড়ে আছে একজনের লাশ। তখন সে চিৎকার দিলে আশপাশের লোক জন ছুটে আসে ঘটনাস্থলে। উপস্থিত গ্রামবাসী জানায়, নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন, সে উত্তর পারিচা গ্রামের মোলায়েম হোসেনের পুত্র। তার পরনে ঢোলা গেঞ্জি ছিল। গেঞ্জির ভিতর বুকে তিন টি ডাব ছিল। একটি ডাব বুকের চাপা লেগে ফেটে দুভাগ হয়ে যায়। সে ডাবের উপর পড়ে ছিল।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ল্শা উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত আসলাম এলাকায় নেশাখোর হিসাবে পরিচিত। তার বাবা মোলায়েম ও বলেন, সে নেশা করতো। ভালো করার জন্য জেল খানায় রেখেও কোন লাভ হয়নি। বদলগাছী থানার এস আই মনিরুল ইসলাম জানান লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।