শনিবার, আগস্ট ২২, ২০২৬

নলডাঙ্গায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতা-কর্মী আহত

WP Import ২৫ অক্টোবর ২০২৫ ০২:২৭ অপরাহ্ন
WP Import ২৫ অক্টোবর ২০২৫ ০২:২৭ অপরাহ্ন
নলডাঙ্গায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতা-কর্মী আহত
নলডাঙ্গায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতা-কর্মী আহত


সোনার দেশ ডেস্ক :


নাটোরের নলডাঙ্গায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেনসহ সাতজন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পীরগাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলার বাঙাল কলোসী গ্রামে বিএনপির একটি কর্মসূচি শেষে পীরগাছা বাজারে নেতা-কর্মীদের বিদায় জানাচ্ছিলেন সাখাওয়াত হোসেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাখাওয়াত হোসেনসহ সাতজন আহত হন। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন- ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য নিয়ামত শেখ, বিএনপি নেতা আমজাদ আলী, উপজেলা ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা জুয়েল সরদার ও সাইফুল ইসলাম।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট