শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে আদীবাসীদের জন্য চেয়ার সংরক্ষণ করার ঘোষণা

WP Import ২৪ অক্টোবর ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ন
WP Import ২৪ অক্টোবর ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ন
ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে আদীবাসীদের জন্য চেয়ার সংরক্ষণ করার ঘোষণা
ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে আদীবাসীদের জন্য চেয়ার সংরক্ষণ করার ঘোষণা


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


এখন থেকে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা গ্রহণ করতে আসা আদিবাসীদের জন্য চেয়ার সংরক্ষিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাবনার ঈশ্বরদীতে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সরকারি সেবায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক মতবিনিময় সভা’য় এ ঘোষণা দেওয়া হয়। নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের অংশ হিসেবে শুক্রবার মুলাডুলি ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা শ্রমজীবী ও দুস্থ কল্যাণ সংস্থা (এসডিকেএস) মত বিনিময় সভার আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মুলাডুলি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন। সংস্থার নির্বাহী পরিচালক নাসির উদ্দিন মইনুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুলাডুলি ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মাহাতাজুল রহমান, সাপ্তাহিক ঈশ্বরদী’র সম্পাদক সেলিম সরদার, ইউপি সদস্য বানেজ আলী, শহীদুল ইসলাম ও বীনা খাতুন।

এসডিকেএস’ এর ঈশ্বরদী প্রকল্পের প্রোগ্রাম অফিসার মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনা ও প্রোগ্রাম ভলান্টিয়ার সুবর্ণা সরকারের সমন্বয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী সেলিম আহমেদ, আদিবাসী রিপা কর্মকার, মুক্তি বিশ্বাস, লুইজ বিশ্বাস, লিপি রানী সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসীরা এখনও পিছিয়ে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবার ক্ষেত্রে তারা নানা বঞ্চনার শিকার। তাই সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি। এ জন্য আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও সরকারি সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ‘এসডিকেএস’র এ আয়োজন বাস্তবায়নে সহযোগী হিসেবে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান ও ক্রিশ্চিয়ান এইড।