চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লাখ টাকার সহায়তা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবারের পাশে দাঁড়ালো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর হাতে ৮০ লাখ টাকার চেক তুলে দেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ।
সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা-২০২২ অনুয়ায়ী ট্রাস্টি বোর্ডের সহায়তায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিআরটিএ চেয়াম্যান জানান, সরকার এখন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আগে অনেকেই এই সহায়তার বিষয়ে জানতেন না যে, সরকার এ ধরনের সহায়তা দেয়। তবে এখন তা জনসচেতনতা বাড়াতে প্রচারণাও বাড়ানো হয়েছে।
বিআরটিএ’র সেবা নিয়ে তিনি বলেন, বর্তমানে সংস্থাটি একদিনেই গাড়ির মালিকানা পরিবর্তন ও ফিটনেস পরীক্ষা সম্পন্ন করছে। সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে আসায় জনসাধারণ এখন আগের তুলনায় দ্রুত সেবা পাচ্ছে, এত কমেছে হয়রানি। দেশব্যাপী দক্ষ চালক তৈরির লক্ষ্যে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া একজন ব্যক্তিকেও ড্রাইভিং লাইসেন্স দেয়া হবেনা। ট্রেনিং শেষ করার পরে লাইসেন্সের জন্য পরিক্ষা দিতে পারবেন চালকরা। এতে দক্ষ চালকের সংখ্যা বাড়বে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ’রচেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, আমাদের দেশে গাড়ির পরিমান অনুযায়ি চালক অনেক কম। এজন্য অনেক চালক দিনে ১৫-১৬ ঘণ্টা গাড়ি চালাই। এতে চালকদের ঘুম চলে আসে। এতে প্রশিক্ষিত চালকও সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। তাই ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এতে অভিজ্ঞ চালকের সংখ্যা বাড়বে। কমে আসবে দুর্ঘটনা।
তিনি বলেন, বিগত দিনে একটি যানবহনের নাম পরিবর্তন করতে এক বছরের বেশি সময় লাগত। যা এখন একদিনে করা হচ্ছে। এতে দুর্নীতি কমে এসেছে। দুর্নীতি কমাতে আমরা দেশের সব বিআরটিএ কার্যালয়গুলোকে একত্রিত করে অফিসে বসে ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রন করছি। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ প্রতিনিধি, বাস-মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিসট্রেট আনিসুর রহমান জানান মটরসাইকেল সহ বিভিন্ন জানবাহনে মৃত্যু বরন করলে ক্ষতিগ্রস্ত পরিবার এই টাকা পাবে। তবে মৃত পরিবার কে নিদিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিআরটিএ এর দেয়া ফর্ম পুরন করে জমা দিতে হবে।