নাটোরে শীর্ষ সন্ত্রাসী জামিনের তথ্য গোপন না রাখায় জেলারকে প্রাণনাশের হুমকি
নাটোর প্রতিনিধি
নাটোরে আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী কোয়েলের জামিনের তথ্য গোপন না রাখায় নাটোর জেলা কারাগারের জেলারকে নাটোর- সদর ২ আসনের সাবেক এমপি শিমুল পরিচয় দিয়ে পরিবারসহ প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ রাসেল নাটোর থানায় একটি জিডি করেছেন।
নাটোর থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় ৯১৭০৪৪২৩৭৭৬৯ হোয়াটস অ্যাপ নম্বর থেকে নাটোর সদরের সাবেক এমপি আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল নিজের পরিচয় দিয়ে নাটোর জেলা কারা গারের জেলার শেখ রাসেলের সাথে কথা বলেন।
জেলার রাসেল কথা বলে নিশ্চিত হন কল দাতা নাটোর সদরের সাবেক এমপি আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল। এ সময় সাবেক এমপিশিমুল জেলারকে বলেন, এমপির ঘনিষ্টসহচর নাটোরের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ১০টি মামলার আসামী মোঃ কোয়েল বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পাবেন এ বিষয়ে নাটোর কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে তিনি (জেলার) যেন কাউকে না জানান।
বুধবার রাতেও জামিনের বিষয় গোপন রাখতে এমপিশিমুল একই হোয়াটস অ্যাপ নম্বর থেকে একটি অডিও বার্তাও পাঠিয়ে হুমকি দেন। নাটোর কারাগারে থাকাবন্দী কোয়েলকে ১৫দিন আগে অন্য মামলায় হাজিরা দেয়ার জন্য কুষ্টিয়া কারাগারে পাঠিয়েছিল নাটোর কারাগার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ কোয়েলকে পুনরায় আটক করে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই নম্বর থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ১ মিনিট ও২টা ৯মিনিটে একই নম্বর থেকে হুমকি দিয়ে জেলার শেখ রাসেলকে তার হোয়াটস অ্যাপ নম্বরে পর পর দুটিম্যাসেজ পাঠায়। প্রথম ম্যাসেজে বলাহয়, “ আপনি যে অন্যায় কাজটাকরলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, মনে রাখবেন আপনার বৌসহ আপনার পরিবারকি ভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা অবশ্যই ঠিক করে রাখবেন”। অপর ম্যাসেজে বলা হয় “ আপনার বিষয়টি নোট করে রাখা হয়েছে”। এই হুমকি ও জিডির ঘটনায় নাটোরে চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাটোর কারাগারের জেলার শেখ রাসেল বলেন, একটি বিদেশি নাম্বার থেকে আমাকে ফোন করে আসামি কোয়েলের জামিনের বিয়য়টি যেন কাউকে না জানাই। পরর্বর্তী তিনি আমাকে পুনরায় ফোন করলে আমি ব্যস্ত থাকায় ফোনটি রিসিভ করতে পানি নাই। এবং বুধবার রাতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি অডিওবার্তাও পাঠিয়ে আমাকে ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেন। নিয়মের কারণে এবং পরিবারের কথা বিবেচনা করে থানায় জিডিকরেছেন। নাটোর থানায় কর্তব্যরত ডিউটি অফিসার সালমা খাতুন থানায় এ বিষয়ে জিডি এন্টির সত্যতা নিশ্চিত করেছেন।