শনিবার, আগস্ট ২২, ২০২৬

১৫ মামলা খেয়েছি, মার খেয়েছি তবুও দল ছাড়িনি : বিএনপির নেতা দাউদার

WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
১৫ মামলা খেয়েছি, মার খেয়েছি তবুও দল ছাড়িনি : বিএনপির নেতা দাউদার
১৫ মামলা খেয়েছি, মার খেয়েছি তবুও দল ছাড়িনি : বিএনপির নেতা দাউদার

নাটোর প্রতিনিধি


নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা ও নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, পুলিশের হাতে মার খেয়েছি, ১৫ মামলা খেয়েছি তবুও দল ছাড়িনি।

আমাদের অনেক মা-বোনের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছায়নি। সেজন্য আমার মা-বোনদের জানাতে আজকের এ সমাবেশ। যেদিন থেকে এ ৩১ দফা মানুষ বুঝেছে, সেদিন থেকে মানুষের দাবী হয়ে দাঁড়িয়েছে। ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক।

তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। দেশ নেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা তার জন্য কাজ করবো।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা দাউদার মাহমুদ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলাম। দলের একটি কর্মসূচিও ফাঁকি দেই না। তারেক রহমানের লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের হাত মার খেয়েছি, মামলা খেয়েছি তবুও রাজপথ ছাড়িনি। দল ছাড়ি নাই, কারো সাথে আপোষ করিনি। আমি যদি চাইতাম, এ ১৭ বছর আরাম-আয়েশে দিন কাটাতে পারতাম। কিন্তু দল ও নিজের সততার সঙ্গে সেই বেঈমানি করিনি। বিএনপি গ্রীন সিগন্যাল পেয়ে সিংড়া আওয়ামীলীগের নেতারা আলহামদুলিল্লাহ পোষ্ট দিয়েছে। আওয়ামীলীগের অফিসে তালা খুলেছে। তাই আগামী ধানের শীর্ষ যার হাতে তুলে দেবেন তা ভেবে দেখবেন।

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্যে রাখেন- সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুল নেছা পুতুল, সিংড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবির রহমান হাবিবসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।