শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রাণ গেল দুইজনের

WP Import ২২ অক্টোবর ২০২৫ ১১:১১ অপরাহ্ন
WP Import ২২ অক্টোবর ২০২৫ ১১:১১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ না করতে পেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও এক যুবক। বুধবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলা মাঝপাড়া গ্রামের তাজেবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও ধীনগর গ্রামের কামাল হোসেনের ছেলে শিহাব হোসেন (২০)। আহত যুবক হচ্ছেন আমনুরা কলোনীর শফিকুল ইসলামের ছেলে ইমন আলী।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, দুপুর পৌনে ৩ টার দিকে একই মোটরসাইকেলে তিন যুবক ঝিলিমবাজার থেকে গোদাগাড়ী যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে মারা যায় মিজানুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিহাব। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।