শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে বিবাহিত ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন : প্রতিবাদে বিক্ষোভ

WP Import ২২ অক্টোবর ২০২৫ ১১:০৭ অপরাহ্ন
WP Import ২২ অক্টোবর ২০২৫ ১১:০৭ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিবাহিত ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন : প্রতিবাদে বিক্ষোভ
ঈশ্বরদীতে বিবাহিত ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন : প্রতিবাদে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে খালিদ বিন পার্থিবকে সভাপতি ও রিয়ামুল ইসলাম রিয়ামকে সাধারণ সম্পাদক করে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কমিটির আত্মপ্রকাশ ঘটে। এদিকে নবগঠিত এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী তারেক মন্ডলের নাম ও একজন বিবাহিত ছাত্রদল নেতার নাম দেখে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা।

মঙ্গলবার রাতেই তারা শহরে মোটর সাইকেল মহড়া, কলেজের সামনে ও শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার মধ্যরাতে তারা সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের দাবি জানান। এদিকে একই দাবিতে গতকাল বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও ঈশ^রদী প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিকে ঈশ্বরদীতে অবাঞ্ছিত ঘোষনা করা হয়। সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত ও দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদসহ ৩ নেতা পদত্যাগ করে বক্তব্য দেন।

এ সময় সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা ও সরকারী কলেজ ছাত্রদলের একাংশের নেতা মো. ইব্রাহিম হোসেন লিখিত বক্তব্যে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসিত করার জন্য এবং প্রবীণ এক নেতাকে খুশি রাখার জন্য ছাত্রলীগের কর্মী ও বিবাহিতদের নিয়ে কমিটি গঠন করে সৎ, যোগ্য ও প্রকৃত ত্যাগী ছাত্রদল কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে ঈশ^রদীতে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেওয়া হয়। পদত্যাগী ছাত্রদল নেতারা ছাড়াও সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবির জিহাদ, সাবেক যুগ্ম সম্পাদক বিকি আগারওয়াল, সাবেক ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহানসহ শতাধিক ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।