শনিবার, আগস্ট ২২, ২০২৬

পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি-কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে ও ‘পথ যেন হয় শান্তির-মৃত্যুর নয়’ এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় মরহুমা জাহানারা কাঞ্চনসহ সকল নিহতদের আত্মার শান্তি এবং নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক সুস্থতা কামনায় দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে নিরাপদ সড়ক চাই কর্মসূচি পালন করা হয়। উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড নিসচার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নিসচার পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক ইউনুছার রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।

অপরদিকে এদিন, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার সংবাদ সংগ্রহ ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ প্রতিনিধি আসির উদ্দিন প্রমুখ।

এসময় স্থানীয় বিভিন্ন যানবাহনের চালকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় করছেন ইউএনও মহোদয় নিরাপদ সড়ক বিষয়ে চালকগণ মুক্ত আলোচনায় অংশ নিয়ে নানা রকম সমস্যা তুলে ধরেন। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে গাড়ি চালানোর অঙ্গিকার ব্যক্ত করেন।