শনিবার, আগস্ট ২২, ২০২৬

পোরশায় তিন ডাকাত গ্রেফতার

WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:২৬ অপরাহ্ন
WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:২৬ অপরাহ্ন
পোরশায় তিন ডাকাত গ্রেফতার
পোরশায় তিন ডাকাত গ্রেফতার

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:


নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর বেজোড়া মোড় ১৯ দোকানে ডাকাতি মামলার তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বেজোড়া মোড়ের শফিকুলের ছেলে খালেক ওরফে মিস্টার, আকিমুদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও সাইদুরের ছেলে জাহাঙ্গীর।
পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, বেজোড়া মোড়ের দোকানে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ৯জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।