শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাণীনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:১৯ অপরাহ্ন
WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:১৯ অপরাহ্ন
রাণীনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
রাণীনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

নওগাঁ প্রতিনিধি:


“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিএনজি, অটোচার্জার ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই বিষয়কে স্মরণ রেখে সড়কে নিয়ম মেনে শান্তিপূর্ণ পরিবেশে চালকদের যানবাহন চালানোর বিশেষ অনুরোধ জানান বক্তারা।