শনিবার, আগস্ট ২২, ২০২৬

বড়াইগ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

WP Import ২১ অক্টোবর ২০২৫ ০১:৪০ অপরাহ্ন
WP Import ২১ অক্টোবর ২০২৫ ০১:৪০ অপরাহ্ন
বড়াইগ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বড়াইগ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


প্রতিনিধি বড়াইগ্রাম (নাটোর):


নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের দারিকুশি সরকারপাড়ায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে তার মৃত্যু হয়। নিহত ওই গৃহবধূর নাম জেলেখা বেগম (৪৫)। সে ওই গ্রামের আতাল হোসেনের স্ত্রী। স্বামীর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় সে দীর্ঘদিন ধরে এক মেয়ে নিয়ে একই গ্রামের পিতা মৃত শাজাহান আলীর বাড়িতে বসবাস করে আসছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মধ্যরাতে হঠাৎ মুরগীর শোরগোল শুনে গৃহবধূ জেলেখা দরজা খুলে তা দেখতে যায় এবং এক পর্যায়ে মোবাইল ফোনের লাইট জ¦ালিয়ে খোপে মধ্যে ডান হাত ঢুকিয়ে দেখার চেষ্টা করে। এ সময় বিষাক্ত সাপ তার ডান হাতে কামড় দেয়। খোপের ভিতরে থাকা সাপটি মারার চেষ্টা করলে আবারও ওই গৃহবধূর ডান হাতে কয়েকটি কামড় দেয় সাপটি।

কামড় খাওয়ার পরেও চেষ্টা করে সাপটি মেরে ফেলতে সক্ষম হয় সে। তবে কিছুক্ষণ পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়লে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায় স্বজনেরা। সেখানে কিছু সময় ঝাড়-ফুঁক দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রাত ৩টার দিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।