ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার বিচারের দাবিতে ঈশ্বরদীতে ছাত্রদলের মশাল মিছিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার বিচারের দাবিতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির দেন, ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক খালিদ বিন প্রার্থীবের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আয়নাল, পাবনা জেলা ছাত্রদলের সদস্য মনিরুল ইসলাম, সম্্রাট হোসেন,
উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমন, ইব্রাহিম হোসেন, কলেজ ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা তাওহিদুল ইসলাম সাবিত, ছাত্রদল নেতা মো. রাফি হোসেন, সিয়াম হোসেন, শ্রাবন আহমেদ, ইমরান তৌহির খান, এসএম মৃদুল, রোহান প্রীতি, তারেক মন্ডল, আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান শান্ত প্রমুখ।