শনিবার, আগস্ট ২২, ২০২৬

দিনাজপুরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

WP Import ২০ অক্টোবর ২০২৫ ১২:০২ অপরাহ্ন
WP Import ২০ অক্টোবর ২০২৫ ১২:০২ অপরাহ্ন
দিনাজপুরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


সংবাদ বিজ্ঞপ্তি :


র‌্যাব-৫, সিপিসি-৩ এবং র‌্যাব-১৩, সিপিসি-১ এর আভিযানিক দল রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ৯ টায় পাঁচ দিনাজপুরের ঘোড়াঘাট থানার রানীগঞ্জ বাজার এলাকা থেকে বছরের সাজা পরোয়ানাভূক্ত (১ কোটি ৭২ লক্ষ ৬ হাজার টাকা অর্থদণ্ডসহ) আসামি আসাদুজ্জামান সরকারকে গ্রেফতার করেছে। ধৃত আসামী দিনাজপুরের বিরামপুর থানার পূর্ব জগন্নাথপুরের আব্দুর রহমান সরকারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি আসাদুজ্জামান দিনাজপুর জেলার যুগ্ম ও দায়রা জজ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল নং-০৫ এর দায়রা নং-৯১৪/২২ যার সিআর নং-২৩৪/২১ (বিরামপুর), দায়রা নং-৪৯৮/২২ যার সিআর নং-১১১/২১ (বিরামপুর),দায়রা নং-৯১৬/২২ যার সিআর নং-২৩০/২১ (বিরামপুর), দায়রা নং-২৮৪/২৩ যার সিআর নং-১৬২/২২ (বিরামপুর) এবং দায়রা নং-৯৫২/২২ যার সিআর নং-২০৫/২১ (বিরামপুর) এ প্রতিটি মামলায় এক বছর করে মোট ০৫ (পাঁচ) বছরের সাজা পরোয়ানাভূক্ত (১ কোটি ৭২ লক্ষ ৬ হাজার টাকা অর্থদন্ডসহ)।

উক্ত পলাতক আসামিকে দিনাজপুর জেলার বিরামপুর থানার সংশ্লিষ্ট ওয়ারেন্ট অফিসারের অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল গ্রেফতারের জন্য তৎপর হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।