শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিশু অনামিকাকে হুইল চেয়ার প্রদান

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ১১:৩২ অপরাহ্ন
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ১১:৩২ অপরাহ্ন
শিশু অনামিকাকে হুইল চেয়ার প্রদান
শিশু অনামিকাকে হুইল চেয়ার প্রদান

শিবগঞ্জ প্রতিনিধি:


প্রতিবন্ধী শ্রী অনামিকা (১৩) হুইল চেয়ার পেয়ে যেন প্রাণ ফিরে পেলো। খুশী হয়েছে তার পিতা মাতাও। রোববার ( ১৯ অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস শিশু অনামিকাকে হুইল চেয়ার প্রদান করেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজ সেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী অনামিকার পিতা শ্রী দুলাল হলদার ও মাতা শ্রী উন্নতি রানী।শ্রী উন্নতি রানী জানান আমার মেয়েটি জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ায় লালন-পালনে কষ্ট হলেও মা হিসাবে সেবা দিয়ে আসছি।অভাবের সংসারে তার জন্য একটি চেয়ার কিনতে পারিনি। সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাসের কাছে আবেদন করার পরই তিনি জরুরী ভিত্তিতে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন।