শনিবার, আগস্ট ২২, ২০২৬

নীতিমালা বহাল রেখে প্রয়োজনীয় সার বরাদ্দের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ বিএফএ’র মানববন্ধন

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন
নীতিমালা বহাল রেখে প্রয়োজনীয় সার বরাদ্দের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ বিএফএ’র মানববন্ধন
নীতিমালা বহাল রেখে প্রয়োজনীয় সার বরাদ্দের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ বিএফএ’র মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ ও বিতরণের বিদ্যমান নীতিমালা বহাল রাখা, প্রয়োজনীয় সার বরাদ্দ, কমিশন বাড়ানোসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির পালিত হয়। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসচির আয়োজন করে। কর্মসূচিতে জেলার ৫ উপজেলার সার ডিলার ও সাব-ডিলাররা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শখার সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মো. সেতাউর রহমান, সহ-সভাপতি দানিউল হক, নাজমুল হকসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, ২০০৯ সালের ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালায় কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে যাচ্ছে। ওই নীতিমালা অনুযায়ী খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকরা হাতে কাছেই সার পাচ্ছেন। নীতিমালা পরিবর্তন করা হলে মাঠ পর্যায়ে সার বিতরণে বিশৃঙ্খালা তৈরী হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও যৌক্তিক কমিশন নির্ধারণ, চাহিদা অনুযায়ী সার বরাদ্দের দাবি জানানো হয়।
পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।