শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ।।

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৫২ অপরাহ্ন
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৫২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ।।
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ।।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া সহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষকবৃন্দ এক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদসহ সড়কের উপর ব্যানার টাঙিয়ে অবস্থান করলে যানবাহসহ সবধরনের চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো.ওবাইদুর রহমান, অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী নয়ন, আব্দুল হামিদ, আমিনুল ইসলাম, প্রভাষক মেহেদী হাসান, দিলসাদ তাহমিনাসহ অন্যন্য শিক্ষকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছে। অথচ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর তাদের উপর হামলা করে। এটা অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকার যেভাবে শিক্ষকদের উপর নির্যাতন ও দমন পীড়ন করে আন্দোলন দমন করেছে, এই সরকারও বিগত সরকারের মতো একই কাজ করছে।
বক্তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থা সচল রাখতে শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা বিভিন্ন দাবি বাস্তবায়নে প্রয়োজনী পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।