শনিবার, আগস্ট ২২, ২০২৬

সাপাহারে ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর এর গণসংযোগ ও লিফলেট বিতরণ

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন
সাপাহারে ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর এর গণসংযোগ ও লিফলেট বিতরণ
সাপাহারে ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর এর গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাপাহার (নওগাঁ)প্রতিনিধি:


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মোস্তাফিজুর রহমান রোববার (১৯ অক্টোবর) বিকেলে সাপাহার উপজেলা সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন এবং পথসভায় বক্তব্য রাখেন। তার এ কর্মসূচিতে সফরসঙ্গী ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জুম্মা রশিদ, নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নবিজুল ইসলাম,নিয়ামতপুর উপজেলা জিয়া সাইবার ফোর্স সভাপতি মোঃনাফিজুর রহমান,

সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান,উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কাহার মাস্টার,পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান,থানা বিএনপির সদস্য শরিফুল ইসলাম,আবু সাঈদ,প্রভাষক জুয়েল হক, তৈমুর রহমান,সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , সাপাহার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, হারুন, ছাত্রদল নেতা সোহেল রানা সহ ছাত্রদল,যুবদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান বলেন,“৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করছি। বিএনপির মনোনয়ন পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেব। সাধারন জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা উন্নয়নেই হবে আমাদের মূল লক্ষ্য।