শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০১:০৯ অপরাহ্ন জাতীয়
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০১:০৯ অপরাহ্ন
বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল
বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল


সোনার দেশ ডেস্ক :


বিদেশে যেতে ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মাইক ভাড়া করে বিভিন্ন অশালীন ভাষায় গালাগাল করেন। তা আবার ভিডিও করে নিজেই ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে রাব্বি বলেন, গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে ঋণের আবেদন করেও সহযোগিতা না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার অভিযোগ, এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে তার সম্পর্কে নেতিবাচক কথা বলে লোন বন্ধ করে দেন।
রাব্বির ভাষায়, আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে।

তিনি জানান, এর আগেও এলাকার কিছু মানুষের কারণে দুবার তার ভিসা নষ্ট হয়েছে। এবারও সৌদি আরবের ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়, যা দিতে অস্বীকৃতি জানান তিনি।

বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল, ভিডিও ভাইরাল
রাব্বির দাবি, এসব অবিচারের কারণেই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। ভিডিওতে দেখা যায়, তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।
তথ্যসূত্র: জাগোনিউজ