বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে মানববন্ধন

WP Import ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩০ অপরাহ্ন
WP Import ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩০ অপরাহ্ন
গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে মানববন্ধন
গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে মানববন্ধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও ওই মহল্লার চার জামাতের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মসজিদের ইমাম, শিক্ষক, ছাত্রসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

পরে স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহবায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঐক্য পরিষদের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তাজামুল হক, উপদেষ্টা ও ব্যবসায়ী জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল হুদা খান রুবেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন ।

বক্তারা বলেন, ওই মহল্লায় অনেক স্থানে দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ ও মাদকের বেচাকেনা চলছে। আবাসিক বাড়িগুলোতে একই অবস্থা। এতে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন। এলাকাবাসি তাদেরকে মৌখিকভাবে এ ধরণের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। কিন্তু তারা কোন কর্ণপাত না করে অশালীন ভাষায় গালি দিচ্ছে। এছাড়া আবাসিক এলাকায় ব্যাচেলার ও ছাত্রদের জন্য হোস্টেল করায় স্থানীয় বাসিন্দাদের নানা অসুবিধার সম্মুখীনে পড়তে হয়।

ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা বলেন, রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত ডোমপাড়া সরকারের অটো রাইস মিলের আম বাগানের পাশে প্রকাশ্যে চুয়ানি, গাজা,মদসহ বিভিন্ন ধরণের মাদক দিনরাত কেনা-বেচা হচ্ছে। বিভিন্ন এলাকার কিশোর- যুবক ও বয়স্করা সেখানে এসে প্রকাশ্যে সেবন করে যাচ্ছে। সন্ধ্যার পর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকসেবীদের আখরায় পরিণত হয়। তাই তারা এইসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থেকে প্রতিরোধ করবে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অনতবিলম্বে রহনপুর এবি পাড়া (শান্তিপাড়া) সহ অন্যান্য মহল্লার অসামাজিক কার্যকলাপ বন্ধে ও মাদকদ্রব্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য জোরালো দাবি রাখেন। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর কাছে স্মারকলিপি তুলে দেন তারা।