বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

বদলগাছী সিম বেঁচে অফিসে যাওয়া হলো না ব্যাংক কর্মচারী আব্দুল হান্নানের

বদলগাছী প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
বদলগাছী সিম বেঁচে অফিসে যাওয়া হলো না ব্যাংক কর্মচারী আব্দুল হান্নানের

সিম বেঁচে অফিসে যাওয়া হলো না ব্যাংক কর্মচারী আব্দুল হান্নানের। বাড়ি থেকে মোটর সাইকেলের পিছনে সিমের বস্তা বেঁধে নিয়ে বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে আক্কেলপুর বাজারে যাচ্ছিল হান্নান। এ সময় কেশাইল গ্রামে মাদ্রাসার নিকট পাথর বোঝাই চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল হান্নান। আব্দুল হান্নান নওগাঁ বদলগাছী উপজেলার রোকনপুর গ্রামের রমজান আলীর পুত্র। 


গ্রামবাসী জানায় দুর্ঘটনাস্থলে সড়কের উত্তর পার্শ্বে বালুর স্তুপ রেখে বিক্রি করা হয়। সড়কের উপর পর্যন্ত বালু রাখা হয়। সড়কের বালু নেওয়ার জন্য একটি ট্রাক দাঁড়িয়ে ছিল সেখানে। আব্দুল হান্নান মোটর সাইকেলের পিছনে সিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছিলে একদিকে বালু নিতে আসা দাঁড়িয়ে ট্রাক আবার সামনে আক্কেলপুর থেকে আসা পাথরবাহী চলন্ত ট্রাক মুখোমুখি হয়। এসময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আবদুল হান্নান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। 


স্থানীয় লোকজন আরো জানায়, পাথরবাহী ট্রাক ব্যাংক কর্মচারীকে বাঁচানোর জন্য সড়কের নিচে নেমে দেয় ট্রাক তারপরেও শেষ রক্ষা হয়নি। বালু নিতে আসা ট্রাক সড়কের উপর না রাখরে এ দুর্ঘটনা হতো না। গ্রমবাসীর দাবী সড়ক নীতিমালা অনুসারে ঐখান থেকে বালুর স্তুপ যেন সড়িয়ে নেওয়া হয়। যাতে এভাবে আর কোন পথচারীকে প্রান দিতে না হয়। নিহতের পরিবারের লোকজন জানায় রূপালী ব্যাংক পিএলসি জয়পুরহাট জেলার আক্কেলপুর সাখার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। তাঁর ফসলের সিম বিক্রয় করে অফিস করে বাসায় ফিরতেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। 


থানা অফিসার ইনচার্জ মো, হাবিবুর রহমান বলেন লাশ প্রথমে বদলগাছী স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। তার পরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে।