গোমস্তাপুরে দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগজ্ঞ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দূর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। সভায় বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়লিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের গোমস্তাপুর উপজেলা সভাপতি সচীন দেব বর্মন, সাধারণ সম্পাদক সুমন সাহা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মাহতাব আলী, পুজা উদযাপন পরিষদ রহনপুর পৌর শাখা সাধারণ সম্পাদক মিঠু সরকার, মন্দির কমিটির সদস্য জীবন চন্দ্র শীল, প্রিয়নাথ কর্মকার, অশোক বাবুসহ অন্যরা। সভায় আসন্ন দুর্গোৎসব উদযাপনে গৃহীত সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।