শনিবার, আগস্ট ২২, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মোবাইল জার্নালিজম কর্মশালা অনুষ্ঠিত

WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৫২ অপরাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মোবাইল জার্নালিজম কর্মশালা অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মোবাইল জার্নালিজম কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজনে দিনব্যাপী মোবাইল জার্নালিজম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিভাগের ল্যাব রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভাগের বিভিন্ন সেমিস্টারের ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্কাই বাংলার এডিটর মোস্তাফিজুর রহমান এবং জার্নালিজম বিভাগের ল্যাব এক্সিকিউটিভ মাহমুদুল ইসলাম মুন্না। এতে সভাপতিত্ব করেন জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ, সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন। কো-অর্ডিনেট করেন বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসেন। চারটি সেশনে শিক্ষার্থীদের মোজোর তাত্ত্বিক ও ব্যবহারিকদিকগুলো হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে শিক্ষার্থীদের ছবি তোলা, ফটোকার্ড তৈরি, সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ, ভিডিওর ফ্রেমিং, শট ডিভিশন, ইউজার জেনারেটেড কন্টেন্ট (ইউজিসি), লাইভ সম্প্রচার এবং মোবাইল অ্যাপস ব্যবহার করে দ্রুত সম্পাদনার কৌশল শেখানো হয়। শিক্ষার্থীরা সরাসরি অনুশীলনের মাধ্যমে সংবাদ তৈরির অভিজ্ঞতা অর্জন করেন।

এছাড়াও শিক্ষার্থীদের মোজোর বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজর গোলাম রব্বানী।
কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, এবং ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।