শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় ১ লাখ টাকা মূল্যের ১০০ পিচ জাল পুড়িয়ে ধ্বংস

WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৭ আগস্ট ২০২৫ ১০:৫০ অপরাহ্ন
বাঘায় ১ লাখ টাকা মূল্যের ১০০ পিচ জাল পুড়িয়ে ধ্বংস
বাঘায় ১ লাখ টাকা মূল্যের ১০০ পিচ জাল পুড়িয়ে ধ্বংস

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা মূল্যের ১০০ পিচ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় আড়ানী পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। অপর দিকে চন্ডিপুর বাজারে সারের ডিলার প্রতিশ্রুতপূর্ণ সঠিকভাবে সরবরাহ না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, ‘কারেন্ট জাল একটি ক্ষতিকর জাল, যা মাছের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। এ ধরনের অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তিরা আড়ানী পৌর বাজারে ক্রয় বিক্রয় করার অপরাধে তাদের কাছে থেকে উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপর দিকে চন্ডিপুর বাজারে সারের ডিলার প্রতিশ্রুতপূর্ণ সঠিকভাবে সরবরাহ না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী শাহরিন আক্তার ইভা।