শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চারঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৩ অপরাহ্ন
চারঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চারঘাটে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে।


এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অভিযানিক দল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন মেরামতপুর ফকির মিলিটারির মোড়সংলগ্ন একটি ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় সড়কে দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযানিক দল দুই আরোহীকে মোটরসাইকেলসহ আটক করে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মেরামতপুর এলাকার মো. সোহেল রানা জনি (৩৭), পিতা মৃত বাবুল আক্তার, মাতা মোছা. আনজেরা খাতুন এবং একই এলাকার মো. হাফিজুল ইসলাম (২৯), পিতা লাল চাঁদ আলী, মাতা মোছা. শাহজাদী বেগম। তাঁরা চারঘাট থানার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরে তাঁদের দেহ তল্লাশি করে সোহেল রানা জনির লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় রাখা ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।


এসআরবি-৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। জব্দ করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথাও তাঁরা স্বীকার করেন।


এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করা হয়েছে। চারঘাট থানার মামলা নম্বর-১২, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে।